দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ৩৯৪ বোতল অলিভ অয়েল ও ৬০০ পিস বাঁশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-10-23T15:18:31+06:00
2026-10-23T15:18:31+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ৩৯৪ বোতল অলিভ অয়েল ও ৬০০ পিস বাঁশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ২১ হাজার ৯২০ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), সেক্টর সদর দপ্তর ময়মনসিংহ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৫৯ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদামবাড়ি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৯৪ বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১ লাখ ৯ হাজার ৯২০ টাকা। পরে আটক অলিভ অয়েল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে বিজয়পুর বিওপির টহল দলও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে আরেকটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৫২ এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস বাঁশ আটক করা হয়। যার সিজার মূল্য ১২ হাজার টাকা। পরবর্তী সময়ে বিজয়পুর বনবিট অফিসের প্রতিনিধির উপস্থিতিতে আটক বাঁশগুলো নিলামে বিক্রি করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে পণ্য আনা-নেওয়া রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  বিষয়:   দুর্গাপুর  সীমান্ত  বিজিবি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত