প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৪:২২ পিএম
সংগৃহীত ছবি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২১৪ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে দেশের ১০৪ শিশু।
আজ শুক্রবার (২৩ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই মারা গেছে তিন শিশু। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাজির হয়েছে ১ হাজার ১৩৫ জন রোগী।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৮ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯৪ , চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, এবং রংপুরে ২৪ জনকে হামজনিত রোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।