আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ থেকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি দখলদার বাহিনী।শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা

2026-10-24T11:35:57+06:00
2026-10-24T11:35:57+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম  
সংগৃহীত ছবি
পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ থেকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই আটক করা হয় তাকে।

জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা ওয়াফা।

প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পরে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর নানা কড়াকড়ি, বিধিনিষেধ এবং আটকের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ আবু জুমআর আটকের ঘটনার পর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েল।
  বিষয়:   আল আকসার  খতিব  দখলদার 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত