জলঢাকায় লেবার ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

নীলফামারী জলঢাকায় লেবার ইউনিয়ন রেজিঃ নং রাজ ৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩

2026-10-24T12:44:02+06:00
2026-10-24T12:44:02+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জলঢাকায় লেবার ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম  
ছবি-যাযাদি
নীলফামারী জলঢাকায় লেবার ইউনিয়ন রেজিঃ নং রাজ ৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা লেবার ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জামিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাক শাখার সভাপতি আমিনুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অপিয়ার রহমান, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান (সিনিয়র), সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যান ফেডারেশন পৌর শাখার সভাপতি আতাউর রহমান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, লেবার ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ আরও অনেকে। 

এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিমকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।   
 
  বিষয়:   জলঢাকা  ত্রি-বার্ষিক  সাধারণ সভা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত