প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম
সংগৃহীত ছবিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনার কথা জানিয়েছেন।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লরিডায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আবারও 'অপারেশন এপিক ফিউরি'র মতো ছোট আকারের সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে 'অপারেশন এপিক ফিউরি' নামে অভিহিত করে থাকে। ট্রাম্প জানান, ওয়াশিংটন চাইলে খুব দ্রুত যুদ্ধের সমাপ্তি টানতে পারে, তবে সংঘাত ধীরে ধীরে থমকে যেতে দেওয়া উচিত নাকি দ্রুত শেষ করা উচিত তা নিয়ে প্রশ্ন রয়েছে। পূর্বে চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো হামলা চালানো হবে না।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, চলতি সপ্তাহান্তেই ইরানে সামরিক হামলা চালানো হতে পারে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে উন্মুক্ত এবং বেশ কিছু মাস ধরে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে রয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইরানি সরকার উচ্ছেদের প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: ডন