একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

যাযাদি রিপোর্ট

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এবিএম সিদ্দিক বনানী থানার সি আর মামলা

2026-09-18T20:51:07+06:00
2026-09-18T20:51:07+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আইন-আদালত
একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম  
ছবি-যাযাদি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এবিএম সিদ্দিক বনানী থানার সি আর মামলা নং ২৭৫/২০২৬ এর ১০ নং আসামী। এছাড়াও হাতিরঝিল থানার সি আর মামলা নং ১২১৪/২০২৪ এর ৭ নং আসামী। তেজগাঁ থানার সি আর মামলা নং ৯/৯২৬ এর ৫ নং আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামিরা কী করে ঘুরে বেড়ায় এনিয়ে জনমনে  প্রশ্ন ওঠেছে।

এক অনুসন্ধানে জানা যায় যে, ঢাকার বিভিন্ন এলাকায় যেমন বনানী হাতিরঝিল ,মোহাম্মদপুর, তেজগাঁও এলাকায়  আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ফ্যাসিবাদের দোসর ও তার অর্থায়নে পরিচালিত ক্যাডার বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার অর্থায়নের ফলে একাধিক ছাত্র নিহত হয় বলে জানা গেছে।  হত্যা মামলার এই আসামী বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন না। এবিএম সিদ্দিক আওয়ামী সরকারের সময় এনজিওর মাধ্যমে শত কোটি টাকার সরকারি ও বেসরকারি কাজ ভাগিয়ে নেন । আসামী এবিএম সিদ্দিক তৎকালীন ফ্যাসিস্টদের ছায়াতলে থেকে আঁতাত করে চলতেন ও বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। পরোক্ষভাবে আসামি তৎকালীন সরকারদল আওয়ামী লীগের রাজনীতি করতেন।

মামলাগুলোর বাদিীরা জানান, এরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এরা সরাসরি হত্যা মামলার এজারভুক্ত আসামি, এদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। এর ফলে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
  বিষয়:   হত্যা মামলা  আসামি  এবিএম সিদ্দিক 


আইন-আদালত- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত