কৃষক হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আবুল মিয়া (২৯)কে

2026-09-20T16:01:52+06:00
2026-09-20T16:01:52+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কৃষক হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম  
ছবি- যাযাদি
নেত্রকোণার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আবুল মিয়া (২৯)কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার সকালে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মীর ইশতিয়াক আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আবুল মিয়া বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি নিহত রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে ছয়গাঁও গ্রামে বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের ওপর হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ২৯ আগস্ট বারহাট্টা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আবুল মিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। 

পরে এসআরবি-১-এর সহায়তায় গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ এসআরবি সদর কোম্পানির একটি দল তাকে গ্রেপ্তার করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে আবুল মিয়াকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, এ মামলায় আবুল মিয়াসহ পাঁচ আসামিই পলাতক ছিলেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
  বিষয়:   নেত্রকোণা  গাজীপুর  আটক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত