ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন ও

2026-09-20T15:19:01+06:00
2026-09-20T15:19:01+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম  
ছবি- যাযাদি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছে জেলা যুবদল।

রবিবার বেলা ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর  নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর, স্টাফ কোয়ার্টার এলাকা, সেবাশ্রম রোড, রুবির মোড়, কাজির মোড় এবং মুক্তির মোড়সহ বেশ কিছু জনবহুল এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে, ওষুধ ছিটানো ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।। পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।

এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম ও নাসিম ইকবালসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  বিষয়:   ডেঙ্গু  নওগাঁ  যুবদল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত