প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি- যাযাদি রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে মাঠে নেমেছেন। তিনি সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মহল্লায় নিজ হাতে ফগার মেশিন নিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন।
এছাড়াও নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু ও মশা বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। খানপুর বার একাডেমী স্কুল, জালকুড়ি হাই স্কুল, সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীনারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্মী মাঠ পর্যায়ে কাজ করছেন।
এছাড়াও মশক নিধনে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, বাড়ির আঙ্গিনা ও আশেপাশের স্থানগুলোতে পরিষ্কার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে ডেঙ্গুর পাদুর্ভাব বেড়ে চলেছে। তাই ডেঙ্গু মোকাবেলা সকলকে কাজ করতে হবে। ডাবের খোসা, পাত্র এবং জমে থাকা পানির মধ্যে ডেঙ্গুর জন্ম হয়। তাই ডেঙ্গুর বিস্তার রোধ মশার প্রজনন ধ্বংস করতে হবে। এ সময় তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আশেপাশে খাল, ডোবা, নর্দমা পরিষ্কার রাখার জন্য সকলকে আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কুতুব উল আলম, ডাক্তার মোস্তফা সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।