প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম
ছবি- যাযাদি রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র্যালি ও লিফলেট বিতরণ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে এ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে বরইকুঁড়ি গ্রামের প্রায় ২০০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলা এবং মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে বক্তব্য দেন।
সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোহনপুরের প্রধান প্রধান সড়কে র্যালি বের করা হয়। পরে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় মোহনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে আনসার-ভিডিপির এমন জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।