সংস্কারের অভাবে বেহাল দশা বিজয়নগরের জালালপুর দুর্গা মন্দিরের

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর্থিক

2026-09-20T14:44:14+06:00
2026-09-20T14:44:14+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সংস্কারের অভাবে বেহাল দশা বিজয়নগরের জালালপুর দুর্গা মন্দিরের
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম  
ছবি- যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর্থিক সংকট ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে মন্দিরটির সংস্কারকাজ এগিয়ে নিতে পারছেন না সংশ্লিষ্টরা। ফলে ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যেই নিয়মিত পূজা-অর্চনা করতে হচ্ছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মন্দিরের ছাউনি ও বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাউনি দিয়ে পানি পড়ে মন্দিরের ভেতরে। এতে পূজা-অর্চনাসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয়। বৃষ্টির সময় মন্দিরের সংস্কার ও নির্মাণকাজও বন্ধ রাখতে হয়। এরপরও প্রতিকূল পরিবেশের মধ্যে নিয়মিত ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্দির কমিটির সদস্যরা।

শ্রী শ্রী দৃর্গা মন্দিরের কমিটির সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সাহা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকার সংসদ সদস্যের কাছে আমরা মন্দিরটির উন্নয়নের জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়েছি। বহু বছর ধরে আমাদের মন্দির কোনো সরকারি অনুদান পায়নি। তবে সংসদ সদস্য আমাদের আশ্বস্ত করেছেন, মন্দিরটির উন্নয়নে সরকারি পর্যায় থেকে সহযোগিতা করা হবে।”

মন্দির কমিটির সভাপতি নিরেন্দ্র দেবনাথ বলেন, “বহু বছর ধরে মন্দিরটির উন্নয়নে কোনো কাজ হয়নি। জরাজীর্ণ পরিবেশে আমাদের পূজা-অর্চনা করতে অনেক কষ্ট হয়। তাই মন্দিরটির সংস্কারের জন্য সরকারের কাছে বিশেষভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”

কোষাধ্যক্ষ শ্রীকান্ত সরকার বলেন, “মন্দিরটির উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি। সরকারি অনুদান পাওয়া গেলে অন্তত আংশিক সংস্কারকাজ করা সম্ভব হবে। এতে পূজা-অর্চনা করতে আমাদের সুবিধা হবে এবং বৃষ্টির সময় আর ভিজে ধর্মীয় কার্যক্রম করতে হবে না।”

মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে মন্দিরটির সংস্কারে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে মন্দিরটির দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা দূর হবে। একই সঙ্গে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

  বিষয়:   জালালপুর  দুর্গা মন্দির  সংস্কার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত