নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি

শিক্ষা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও

2026-09-20T15:22:26+06:00
2026-09-20T15:22:26+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম  
ছবি- যাযাদি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। কর্মসূচি চলাকালে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'আওয়ামী লীগ চরম স্বৈরাচারী এবং দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ ও গণতন্ত্র ক্ষুণ্ন করার কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর ছাত্র-জনতার শক্তিশালী আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবের পরও নিষিদ্ধ সংগঠনের যে অপতৎপরতা আমরা দেখছি, এর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান সবসময় সুস্পষ্ট।'

তিনি আরও বলেন, 'আমাদের অবস্থান হলো ছাত্রলীগ ও আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বিগত আমলে ছাত্রলীগের ব্যানারে যারা রাজনীতি করেছে তাদের সঙ্গে ক্যাম্পাসের আশপাশে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা চালানো ব্যক্তিদের যোগসাজশ রয়েছে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে।'

কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  বিষয়:   জবি  ছাত্রদল  আওয়ামী লীগ 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত