শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহার সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা ৭০ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন

2026-09-20T14:43:06+06:00
2026-09-20T14:43:06+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম  
শেরপুরের শ্রীবরদী  উপজেলার রাজাপাহার  সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা ৭০ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্নোঝোড়া  বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ টাকা।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
  বিষয়:   শেরপুর  ময়মনসিংহ  শ্রীবরদী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত