তাকওয়া মসজিদে চার দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুরু

নগর-মহানগর

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায়

2026-10-10T16:45:19+06:00
2026-10-10T16:45:19+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
তাকওয়া মসজিদে চার দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুরু
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম  
ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শুরু হয়েছে।

প্রদর্শনী পরিদর্শন করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা, আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ড. মঞ্জুরে এলাহী, প্রফেসর ড. এ কে এম আজিজুল হক ও আল্লামা সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চার দিনব্যাপী এ আয়োজনে সেমিনারের পাশাপাশি রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক ব্যতিক্রমী প্রদর্শনী। এতে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান, ইসলামী ঐতিহ্য এবং পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপস্থাপনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন।

*নারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এরপর পুরুষ দর্শনার্থীরা প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।*

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

  বিষয়:   তাকওয়া  মসজিদ  সিরাতুন্নবী 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত