রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ দেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে

যাযাদি অনলাইন

জাতীয়

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে

2026-10-11T19:24:40+06:00
2026-10-11T19:24:40+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ দেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম  
প্রতীকী ছবি
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

একই ঘটনায় আরো চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানান তিনি।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় খরচে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে।

এ ছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

গতকাল শনিবারে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  হামলা  মরদেহ  রাষ্ট্রীয় খরচে 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত