শিক্ষা ক্যাডারে পদায়ন নিয়ে প্রশ্ন, মাশুকুরের অতীত ভূমিকা ঘিরে আলোচনা

যাযাদি রিপোর্ট

জাতীয়

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ থাকা শিক্ষা ক্যাডার কর্মকর্তা আবু হেনা মাশুকুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের

2026-10-12T13:32:46+06:00
2026-10-12T13:32:46+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
শিক্ষা ক্যাডারে পদায়ন নিয়ে প্রশ্ন, মাশুকুরের অতীত ভূমিকা ঘিরে আলোচনা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম  
আবু হেনা মাশুকুর রহমান
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ থাকা শিক্ষা ক্যাডার কর্মকর্তা আবু হেনা মাশুকুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে পদায়ন করা হয়েছে। তাঁর নতুন পদায়নকে কেন্দ্র করে শিক্ষা ক্যাডারের একাংশের মধ্যে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাশুকুর রহমানকে মাউশির সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। তিনি ২৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক (ইংরেজি)।

মাশুকুর রহমানের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উই অল আর শেখ হাসিনা’স ম্যান’ শীর্ষক প্রচারণায় তাঁর অংশগ্রহণের তথ্য সামনে এসেছে। ওই সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র প্রকাশের পর পাল্টা প্রচারণা হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এ স্লোগান ছড়িয়ে পড়ে।

এ ছাড়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের ছবি ও পোস্ট থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় সামনে আসায় তাঁর বর্তমান পদায়ন নিয়ে শিক্ষা ক্যাডারের কয়েকজন কর্মকর্তা আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি অংশের মধ্যে বিগত সরকারের সময়ে পদোন্নতি ও পদায়নে বঞ্চনার অভিযোগও রয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো কোনো কর্মকর্তা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অতীতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা এবং বর্তমানে প্রকল্পের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পদায়নপ্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার দাবি উঠছে।

এ বিষয়ে একটি মিডিয়াকে দেয়া বক্তব্যে শুকুর রহমান জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। ফেসবুকে ‘উই অল আর শেখ হাসিনা’স ম্যান’ প্রচারণায় অংশ নেওয়া এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) দায়িত্ব পালনকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে দেখার সঙ্গেও দ্বিমত পোষণ করেছেন তিনি। তাঁর দাবি, নিজ যোগ্যতাতেই এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

মাশুকুর রহমানের বর্তমান পদায়ন ঘিরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বিগত সরকারের সময়ে পদোন্নতি ও পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলা কর্মকর্তাদের ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্তের সামঞ্জস্য ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে।
  বিষয়:   শিক্ষা ক্যাডার  মাশুকুর  পদায়ন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত