দাউদকান্দি পৌরসভার উদ্যোগে ১১ পূজামণ্ডপে অনুদান, নিরাপত্তা ও যাতায়াতে বিশেষ প্রস্তুতি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১১টি দুর্গাপূজামণ্ডপে আর্থিক অনুদান ও মশা নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য অ্যারোসল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্নে

2026-10-16T12:23:08+06:00
2026-10-16T12:23:08+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দাউদকান্দি পৌরসভার উদ্যোগে ১১ পূজামণ্ডপে অনুদান, নিরাপত্তা ও যাতায়াতে বিশেষ প্রস্তুতি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম  
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১১টি দুর্গাপূজামণ্ডপে আর্থিক অনুদান ও মশা নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য অ্যারোসল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা করেছে পৌরসভা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌরসভার সভাকক্ষে পূজামণ্ডপগুলোর সভাপতিদের হাতে অনুদানের চেক ও অ্যারোসল তুলে দেওয়া হয়। এ সময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও পূজামণ্ডপগুলোর সভাপতিরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবারও এর ধারাবাহিকতায় ১১টি মণ্ডপে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া পূজার প্রতিদিন ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণের জন্য অ্যারোসল সরবরাহ করা হয়েছে।

পৌর প্রশাসক নাহিদ আহমেদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে এবং দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে লাইট স্থাপন করা হয়েছে।

  বিষয়:   দাউদকান্দি  পূজামণ্ডপ  যাতায়াত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত