সংগ্রামী রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধান মন্ত্রী তারেক রহমান

যাযাদি রিপোর্ট

চব্বিশের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর

2026-10-16T14:43:48+06:00
2026-10-16T14:44:31+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
মস্তিষ্কে আটকে আছে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি
সংগ্রামী রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধান মন্ত্রী তারেক রহমান
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ২:৪৪ পিএম 
ছবি-যাযাদি
চব্বিশের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধান মন্ত্রী তারেক রহমান। কিছু দিন পুর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীপা গোমেজের তথ্য প্রধান মন্ত্রী তারেক রহমান-এর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে খোঁজ নেয়ার নির্দেশ দেন। 

অতঃপর আজ আজ ১৬ অক্টোবর'২০২৬ (শুক্রবার) সকাল ১১.৩০ মিনিটে রাজধানীর মধ্যবাড্ডায় বাজার গলি নামক স্থানে "আমরা বিএনপি পরিবার" - এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যায়। প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধান মন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তাঁর ডান চোখের কোটরে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করেও জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।
  বিষয়:   রীপা গোমেজ  ছররা গুলি  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত