অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর

যাযাদি রিপোর্ট

জাতীয়

সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি

2026-10-16T15:55:18+06:00
2026-10-16T15:55:18+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম  
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।


আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন সহায়তা ও অনুদান বিতরণ এবং বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনগণকে ধৈর্য ধারণ করতে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশের উন্নয়নে কাজে লাগানো গেলে অচিরেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি বহির্বিশ্বের যথেষ্ট সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সাক্ষাতে বাংলাদেশের পোশাক খাতের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়।

এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন। বক্তব্য শেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
  বিষয়:   বিমানমন্ত্রী  গণমাধ্যম  অপতথ্যের 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত