সাতক্ষীরার আলোচিত শামীম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আজ শুক্রবার (১৬

2026-10-16T16:01:33+06:00
2026-10-16T16:01:33+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতক্ষীরার আলোচিত শামীম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম  
ছবি-যাযাদি
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন-এর নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে একই দিন ভোর ৫টা ১০ মিনিটে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শুক্রবারই তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গত ১৩ অক্টোবর সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় তাঁর ভাই আব্দুল জলিল সানা দেবহাটা থানায় এজাহার দিয়েছেন। এতে মামলার ঘটনার নেতৃত্বে থাকা ফজলুল হক আমিনীকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করার অভিযোগ করা হয়েছে।

নিহতের ভাই আব্দুল জলিল সানা বলেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার ঘটনায় সঠিক তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেছেন।

দেবহাটা থানার ওসি এইচএম শাহীন বলেন, ঘটনার শুরু থেকে পুলিশ বিষয়টি খুব গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর আমরা অভিযান পরিচালনা করে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
  বিষয়:   সাতক্ষীরা  শামীম হত্যা  আসামি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত