মাধবদীতে আসন্ন কাঁঠালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আক্তারুজ্জামানের উঠান বৈঠক

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদী আসন্ন কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল

2026-10-17T18:58:16+06:00
2026-10-17T18:58:16+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবদীতে আসন্ন কাঁঠালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আক্তারুজ্জামানের উঠান বৈঠক
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মাধবদী আসন্ন কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কাঁঠালিয়ার মৈশাদী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আক্তারুজ্জামান। 

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ইউনিয়ন জাসাসের আহ্বায়ক নুর ইসলাম,  মাধবদী থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ হোসেন, যুবদল নেতা শফিকুল ইসলাম, বিএনপি নেতা ওহাব মিয়া, হাফছার উদ্দিন, মোঃ ওহাব, রব মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন মোঃ খোকন। উঠান বৈঠকে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আক্তারুজ্জামানকে সমর্থন জানান। আগামী কাঁঠালিয়া ইউপি নির্বাচনে আক্তারুজ্জামানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত