প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি-যাযাদি তেঁতুলিয়া উপজেলায় সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতনীদের মাঝে দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়ার আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুর ইসলাম শাহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান,রেজাউল করিম শাহীন,উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,পঞ্চগড়-১ আসনের এমপির পিএস,এ্যাড : মাহমুদুল হাসান।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি অরুনাংশু চন্দ্র সেন,সাধারণ সম্পাদক হরিস চন্দ্র রায়, দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম, ভজনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম এবং ৩ নং সদর এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় দুস্থ অসচ্ছল সনাতনী ধর্মাবলম্বী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার সামগ্রী (বস্ত্র) বিতরণ করা হয় ।