নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও

2026-10-19T19:43:50+06:00
2026-10-19T19:43:50+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম  
ছবি: যাযাদি
নারায়ণগঞ্জের আমলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এর আগে শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে দুধ চায়ের স্বাদ নেন মার্কিন রাষ্ট্রদূত।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় শারদীয় দুর্গোৎসবের আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছিলেন তিনি। এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। আমলাপাড়ার আয়োজন তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি আমলাপাড়া পূজার শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি দোকানটির বিখ্যাত দুধ চায়ের স্বাদ নেন এবং শত বছরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে খোজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লির জামদানি পল্লী ঘুরে দেখেন।

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।

আমলাপাড়া পূজামণ্ডপ, বোস কেবিন, পানাম নগরী ও লোকশিল্প ফাউন্ডেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
  বিষয়:   মার্কিন রাষ্ট্রদূত  নারায়ণগঞ্জ  দুর্গাপূজা  বোস কেবিন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত