মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

কলমাকান্দা প্রতিনিধি

সারাদেশ

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি

2026-10-19T20:24:42+06:00
2026-10-19T20:27:14+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৮:২৭ পিএম 
ছবি: যাযাদি
মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা- এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলমাকান্দায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি সংসদীয় এলাকার কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন করেন।

সোমবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দির কমিটির সদস্যরা উলুধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান।

পরে বিকেলে নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
  বিষয়:   কায়সার কামাল  কলমাকান্দা  হাজং ফুটবল  টুর্নামেন্ট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত