টঙ্গীতে পথশিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন নিপা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নিপা। তিনি আলোকিত গাজীপুর মানবিক সংগঠনের সভাপতি মোস্তাকিম

2026-10-19T21:15:33+06:00
2026-10-19T21:15:33+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টঙ্গীতে পথশিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন নিপা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম  
ছবি-যাযাদি
জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নিপা। তিনি আলোকিত গাজীপুর মানবিক সংগঠনের সভাপতি মোস্তাকিম খানের মেয়ে।

সম্প্রতি গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন নিপা। এ সময় তিনি শিশুদের সঙ্গে দুপুরের খাবার খান এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত গাজীপুর মানবিক সংগঠনের উপদেষ্টা মাসুম রানা, সভাপতি মোস্তাকিম খান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান সুমন চৌধুরী, পলাশ সরকার, হানিফ হোসেন, আব্দুল আলী শিকদার ও পাপেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা মনে করেন, সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনেও আনন্দের উপলক্ষ তৈরি করা সম্ভব।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত