বরুড়া রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

বরুড়া(কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

বরুড়ায় রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে বাচাঁর ঠিকানা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর সোমবার

2026-10-19T21:54:52+06:00
2026-10-19T21:54:52+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরুড়া রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
বরুড়া(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ পিএম  
ছবি-যাযাদি
বরুড়ায় রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে বাচাঁর ঠিকানা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

১৯ অক্টোবর সোমবার বিকাল তিনটায় কুমিল্লার বরুড়া উপজেলার রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে বাঁচার ঠিকানা যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব (অবঃ) মনীন্দ্র কিশোর মজুমদার। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া। এদিন রাজাপুর রাধা গোবিন্দ মন্দিরে প্রাঙ্গণে বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার এর পরিচালনায় আগানগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনে এক হাজার পিচ শাড়ী কাপড়, লুঙ্গি ও শার্ট বিতরণ করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত