প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীতসৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা পাকিস্তানের কাছে অবিসংবাদিত বিষয়। এসব বিষয়ে কোনো আলোচনা হতে পারে না। প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই অবস্থান তুলে ধরেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে। পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইএসপিআর মহাপরিচালক বলেন, এ বিষয়ে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক কোনো অনুরোধ এসেছে কি না, তা তার জানা নেই। তবে এমন অনুরোধ এলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।