প্যাকেটজাত খাবারে থাকা উপাদান সর্ম্পকে প্যাকেটে লেখা থাকতে হবে

যাযাদি রিপোর্ট

জাতীয়

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বি সম্পর্কে ভোক্তাদের সহজে বোঝার উপযোগী তথ্য নিশ্চিত করতে হবে। এজন্য প্যাকেটের গায়ে

2026-10-19T18:50:00+06:00
2026-10-19T18:50:00+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্যাকেটজাত খাবারে থাকা উপাদান সর্ম্পকে প্যাকেটে লেখা থাকতে হবে
এক মাসের প্রচারাভিযানে নামছে তরুণরা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম  
ছবি-যাযাদি
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বি সম্পর্কে ভোক্তাদের সহজে বোঝার উপযোগী তথ্য নিশ্চিত করতে হবে। এজন্য প্যাকেটের গায়ে ফ্রন্ট অফ প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়ন করতে হবে। এমন দাবি আদায়ে এক মাস ব্যাপী প্রচারিভিযানে নামছে তরুণরা। সোশাল মিডিয়াসহ নানা মাধ্যমে প্রচার চালানো হবে। 

সোমবার রাজধানী ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর আয়োজিত ‘আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে জনদাবি: বাংলাদেশে নীতিগত উদ্যোগের জন্য তরুণদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। এতে আন্তর্জাতিক পর্যায়ে এফওপিএল বাস্তবায়নের অভিজ্ঞতা, বাংলাদেশের নীতিগত প্রেক্ষাপট এবং জনদাবি তৈরিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) ও যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সিনিয়র পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি কনসালট্যান্ট মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি উপদেষ্টা আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, এফওপিএল বিষয়ে সরকার এবং বিএফএসএ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্যাকেটজাত খাবারের পুষ্টিতথ্য অবশ্যই সহজ ভাষায় প্যাকেটের সামনে সতর্কতাসহ তুলে ধরার দাবির প্রতি সমর্থন ও সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

কর্মশালায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের নীতিগত প্রেক্ষাপট তুলে ধরে মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যকর এফওপিএল নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পক্ষে সম্মিলিত জনসমর্থন গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আমিনুল ইসলাম সুজন তরুণদের নেতৃত্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারাভিযানের কৌশল এবং গুরুত্ব তুলে ধরেন।

পরিকল্পনা অনুযায়ী, এক মাস ধরে তথ্যভিত্তিক পোস্ট, সংক্ষিপ্ত ভিডিও, কুইজ ও তরুণদের বক্তব্যের মাধ্যমে এফওপিএল বিষয়ে জনআলোচনা জোরদার করা হবে। প্রচারাভিযানের মূল লক্ষ্য শুধু সচেতনতা বৃদ্ধি নয় বরং কার্যকর, বাধ্যতামূলক ও প্রমাণভিত্তিক এফওপিএল প্রবিধান দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের পক্ষে জনদাবি তৈরি করা। কর্মশালায় তরুণেরা তাদের মতামত ও সম্ভাব্য প্রচার কার্যক্রম তুলে ধরেন। অধিবেশনটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এফওপিএল প্রকল্পের সমন্বয়কারী মাহবুবা রহমান। সমাপনী পর্বে অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন বিষয়ক কর্মসূচি কর্মকর্তা মারজানা মুনতাহা পরবর্তী পদক্ষেপ তুলে ধরেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, তরুণদের সম্মিলিত উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর এফওপিএল বাস্তবায়নের পক্ষে জনদাবি জোরদার করবে।

জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত