পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান ও আবাসন উন্নয়নে কাজ করছে সরকার: মীর শাহে আলম

যাযাদি রিপোর্ট

জাতীয়

পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে

2026-10-19T18:35:33+06:00
2026-10-19T18:35:33+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান ও আবাসন উন্নয়নে কাজ করছে সরকার: মীর শাহে আলম
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম  
ছবি: যাযাদি
পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও আবাসন সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর করতে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রদায় দুটির স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবন নির্মাণের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন চার লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাঃ আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
  বিষয়:   পরিচ্ছন্নতাকর্মী  মীর শাহে আলম  আবাসন উন্নয়ন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত