২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা

যাযাদি রিপোর্ট

জাতীয়

দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু

2026-10-19T17:53:28+06:00
2026-10-19T17:53:28+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম  
ছবি: যাযাদি
দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে পাচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

মেলার প্রদর্শনী সাজানো হচ্ছে আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) জুড়ে। এবারের আয়োজনে দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য ও নকশা প্রদর্শন করবে। মেলার বিস্তারিত তথ্য তুলে ধরতে সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেলায় দর্শনার্থীরা আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ দেশের পরিচিত ব্র্যান্ডগুলোর আধুনিক ফার্নিচার দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাবেন। ক্রেতাদের আকৃষ্ট করতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেবে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলায় শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ক গ্রুপে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি এবং খ গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধন শুরু হবে বেলা ২টায় এবং প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। প্রতিযোগিতায় ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।

মেলা প্রসঙ্গে আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আব্দুল আউয়াল বলেন, “এই মেলা সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। এখানে শুধু দেশে তৈরি ফার্নিচারই প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত ফার্নিচার থাকবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নতুন নকশা নিয়ে হাজির হচ্ছে। নিজেদের সর্বশেষ নকশা ও উদ্ভাবনের কথা দেশবাসীকে জানানোর এটি ফার্নিচার নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ। বিক্রি বাড়াতে ক্রেতাদের জন্য থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।”

আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকার, মহাসচিব এ করিম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান। অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

দর্শনার্থীরা ২৭ থেকে ৩১ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না। এবারের মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।
  বিষয়:   জাতীয় ফার্নিচার মেলা  ফার্নিচার  আইসিসিবি 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত