সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেপ্তার, টাকা ও তাস জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ ১৬

2026-10-19T18:36:42+06:00
2026-10-19T18:36:42+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেপ্তার, টাকা ও তাস জব্দ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম  
ছবি-যাযাদি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়। 

রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাটবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এনামুল হক (৫০) অসিম কুমার সরকার (৫০) এবং মো. টুটুল সরকার (৫০)। তাঁরা সবাই সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পাটবাজারে আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটগুদামে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজনকে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলার সময় পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। এ সময় শফিকুল ইসলাম (৩৫) নামে একজন পালিয়ে যান।

অভিযানে জুয়ার আসর থেকে চার প্যাকেট নতুন তাস, ১০৫টি খোলা তাস এবং নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত