প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি-যাযাদি বিজিবি জয়পুরহাট (২০ ব্যাটালিয়ন) সিও লে. কর্নেল মোহাম্মদ লতিফুর বারীর নেতৃত্বে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শনিবার গভীর রাতে ধরন্দা ফকিরপাড়া মহল্লার বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাকে আটক করেন।
এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী মহারাপাড়া মহল্লার মাহে আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ তার দুই পুত্র রেজওয়ান প্রধান রিমন ও শাহরিয়ার প্রধান রিফাতকে আটক করেন।
উদ্ধারকৃ মোট মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ বোতল ফেয়ারড্রি।এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের পূর্বক রোববার তাদেরকে হাকিমপুর থানায় সপর্দ করা হয়। অভিযানে হাকিমপুর থানা পুলিশ ও এস আর বি বিজিবিকে সহযোগিতা করেন।
এরপর একই দিন হাকিমপুর থানার ওসি বাদশা আলম তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করেন।