আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম
প্রতীকী ছবিবান্দরবানের আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শাহাবউদ্দীন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে আলীকদমের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবউদ্দীন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নাজির আহমেদ। দুর্ঘটনার পর তাঁর মরদেহ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।