ডিবি উত্তরের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিনসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা

2026-10-19T13:31:28+06:00
2026-10-19T13:31:28+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডিবি উত্তরের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৩১ পিএম  
ছবি-যাযাদি
শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিনসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

সোমবার ( ১৯ অক্টোবর ) দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় অবস্থিত একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদারের ছেলে মোঃ মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল থানার নওমালা এলাকার শহিদুলের ছেলে জহিরুল (২৭)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ডিবি উত্তরের এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, আউকপাড়া আদর্শগ্রামের জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজের ভেতর কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বিকেল সাড়ে ৫টার দিকে ওই অটো গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে তিন সন্ত্রাসীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে লোহার তৈরি ও কাঠের বাটযুক্ত ১টি ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বিদেশী পিস্তল (যার গায়ে ইংরেজিতে TTA এবং ALY লেখা রয়েছে) এবং ১ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সৈয়দ আলভীর বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, মোঃ মামুনের বিরুদ্ধে ২টি মাদক ও ৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলা এবং জহিরুলের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি ও ২টি চুরির মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  বিষয়:   ডিবি  উত্তর  গুলি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত