আড়াইহাজারে ফেন্সিং উৎসব-২০২৬ বয়সভিত্তিক জাতীয় ফেন্সিং দলের ১৭ খেলোয়াড়কে সংবর্ধনা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেন্সিং খেলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আড়াইহাজার

2026-10-18T21:57:45+06:00
2026-10-18T21:57:45+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আড়াইহাজারে ফেন্সিং উৎসব-২০২৬ বয়সভিত্তিক জাতীয় ফেন্সিং দলের ১৭ খেলোয়াড়কে সংবর্ধনা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ পিএম  
ছবি-যাযাদি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেন্সিং খেলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আড়াইহাজার ফেন্সিং উৎসব-২০২৬’। রবিবার (১৮ অক্টোবর) আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত বয়সভিত্তিক জাতীয় ফেন্সিং দলের জন্য নির্বাচিত ১৭ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেন্সিং খেলায় আগ্রহী করে তুলতে যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের জাতীয় প্রশিক্ষক জনাব মনির হোসেনের তত্ত্বাবধানে ফেন্সিং খেলার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি জনাব রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদের পক্ষে আড়াইহাজারে একটি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি আড়াইহাজার ফেন্সিং ক্লাবের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং ক্লাবের প্রয়োজনীয় সব ক্রীড়া সরঞ্জাম ক্রয় করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম আসাদ, আড়াইহাজার ফেন্সিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব কাজী শরিফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহম্মেদসহ বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড় ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়াইহাজার ফেন্সিং ক্লাবের সহ-সভাপতি জনাব সালাউদ্দিন মোল্লা।

উৎসবের মূল উদ্দেশ্য ছিল আড়াইহাজারে ফেন্সিং খেলাকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী খেলোয়াড় তৈরি করা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি জনাব রাকিবুল ইসলাম রাকিব বয়সভিত্তিক জাতীয় দলের জন্য নির্বাচিত ১৭ জন খেলোয়াড়কে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সন্তানদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের সাফল্যের পথে এগিয়ে নিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের এই অর্জন আড়াইহাজারের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ফেন্সিং খেলার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে এই খেলাটির সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখার অনুরোধ করেন।

আড়াইহাজার ফেন্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মোঃ ইয়াছিন আরাফাত জিকুর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ফেন্সিং খেলায় দক্ষ করে তোলার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ক্লাবের খেলোয়াড়দের বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা করে নেওয়া এ উদ্যোগের একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁর প্রশিক্ষণ কার্যক্রম, খেলোয়াড় তৈরি এবং ফেন্সিং খেলার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ১১ জন শিক্ষার্থী বয়সভিত্তিক জাতীয় ফেন্সিং দলে জায়গা করে নেওয়ায় এবং খেলোয়াড়দের সার্বিক সহযোগিতা করায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্রী জওহরলাল ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়টির শিক্ষার্থীদের এই সাফল্য আড়াইহাজারের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে আড়াইহাজারে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণাকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা পাওয়া গেলে প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হবে।

আড়াইহাজার ফেন্সিং ক্লাবের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে ফেন্সিং খেলার বিকাশ, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আড়াইহাজারের ১৭ জন খেলোয়াড়ের বয়সভিত্তিক জাতীয় ফেন্সিং দলে নির্বাচিত হওয়ার সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে আড়াইহাজার থেকে ভবিষ্যতে আরও প্রতিভাবান ফেন্সার তৈরি হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এলাকার সুনাম আরও উজ্জ্বল হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত