গৌরনদীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ

2026-10-18T21:55:00+06:00
2026-10-18T21:55:00+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গৌরনদীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি উপজেলার পূর্ব সমরসিংহ শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। পূর্ব সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অবস্থিত পূজামণ্ডপে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে জহির উদ্দিন স্বপন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেন্ট খান, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক তাপস বণিক, বাবু জগদীশ চন্দ্র দাস, রবিন বকশিসহ পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে গৌরনদী উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে উত্তর চাঁদশী সাতকাপুলা সার্বজনীন দুর্গা মন্দির, বাটাজোর কবি বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, গৌরনদী বন্দর সার্বজনীন পূজামণ্ডপ, নলচিড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সাকোকাঠি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত