শারদীয় দুর্গাপূজা: পেকুয়ায় ১০০ পরিবারকে ইসতিয়াকের সহায়তা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের শীল পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০০টি পরিবারের মাঝে ত্রাণ ও

2026-10-18T18:36:10+06:00
2026-10-18T18:36:10+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শারদীয় দুর্গাপূজা: পেকুয়ায় ১০০ পরিবারকে ইসতিয়াকের সহায়তা
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের শীল পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০০টি পরিবারের মাঝে ত্রাণ ও উপহারসামগ্রী বিতরণ করেছেন শিলখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. এ. কাইয়ুম ইসতিয়াক।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে শীল পাড়ার শ্রীশ্রী হরি মন্দির ও শ্রীশ্রী বিষ্ণু মন্দিরে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সহায়তা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ ফরিদ, হিন্দু সম্প্রদায়ের নেতা জহুর লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা বিতরণকালে এম. এ. কাইয়ুম ইসতিয়াক বলেন, "আমরা সবাই মানুষ। মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা ও উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরম আনন্দ ও উৎসবের সময়। আপনাদের এই আনন্দের অংশীদার হতে এবং পূজার খুশি ভাগাভাগি করে নিতে আমি এখানে এসেছি। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত