মদনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক

2026-10-18T18:37:35+06:00
2026-10-18T18:37:35+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মদন বৈশ্যপাড়ার শ্রী নাম মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম সহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নেত্রকোণার সার্বিক পরিস্থিতি অনেক ভালো রয়েছে। আশা করছি, এবার নেত্রকোণায় কোনো ধরনের সমস্যা হবে না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে পুলিশ সুপার পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত