ভালুকায় ২৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা চেক বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অস্বচ্ছল পূঁজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ও প্রধানমন্ত্রীর

2026-10-18T18:43:11+06:00
2026-10-18T18:43:11+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভালুকায় ২৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা চেক বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অস্বচ্ছল পূঁজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এই উদ্যোগে উপজেলার ২৭টি অস্বচ্ছল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের প্রতিটি মন্ডপের প্রতিনিধিদের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

​রবিবার (১৮ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান সালেহ প্রিন্স।

​চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স বলেন, শারদীয় দুর্গোৎসব শুভ ও সুন্দরের প্রতীক। আবহমান কাল থেকেই বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেনো প্রতিটি মণ্ডপে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে। জেলা পরিষদের এই ক্ষুদ্র সাহায্য অস্বচ্ছল মণ্ডপগুলোর সুষ্ঠু আয়োজনে ভূমিকা রাখবে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই হস্তান্তর সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল সহ উপজেলার ২৭টি পূজামণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​চেক গ্রহণ শেষে বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিগণ জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা জানান, এ ধরনের আর্থিক সহযোগিতা উৎসবের আনন্দ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মণ্ডপ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত