গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মিস্ক হাজেম আল-দালু নামে এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে।

2026-10-18T18:09:55+06:00
2026-10-18T18:59:03+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৬:৫৯ পিএম 
ছবি: এএফপি
গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মিস্ক হাজেম আল-দালু নামে এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। 

ফিলিস্তিনের চিকিৎসা সূত্র জানায়, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাবু লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে মিস্ক হাজেম আল-দালু গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক যান। একই সময়ে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পূর্বাঞ্চলেও ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। 

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। এসব হামলায় বাস্তুচ্যুত মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৫১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

এর আগে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৪৬৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন। গাজায় অব্যাহত হামলা, ব্যাপক প্রাণহানি এবং বাস্তুচ্যুত মানুষের তাবুতে গোলাবর্ষণের ঘটনা অঞ্চলটির মানবিক পরিস্থিতিকে আরও সংকটের মুখে ফেলেছে।
  বিষয়:   গাজা  ফিলিস্তিন  ইসরায়েলি হামলা  যুদ্ধবিরতি 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত