দেশের সম্পদের ৫৮ শতাংশ ১০ শতাংশ মানুষের হাতে, বৈষম্য কমানোর দাবি নোয়াখালীতে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাদেশ

মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর

2026-10-18T14:08:40+06:00
2026-10-18T14:08:40+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দেশের সম্পদের ৫৮ শতাংশ ১০ শতাংশ মানুষের হাতে, বৈষম্য কমানোর দাবি নোয়াখালীতে
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম  
ছবি: যাযাদি
মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন নোয়াখালীতে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার বক্তারা।

শনিবার জেলা শহরের মাস্টারপাড়ায় এনআরডিএস সেন্টারে ‘জিক্যাপ’ (GCAP) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য মানুষের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। বিশ্বব্যাপী যুদ্ধ-সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিসহ বিভিন্ন কারণে নতুন করে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে, যা দারিদ্র্যের পরিস্থিতিকে আরও প্রকট করে তুলছে।

দেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, দেশের মোট সম্পদের ৫৮ দশমিক ০৬ শতাংশ মাত্র ১০ শতাংশ মানুষের হাতে রয়েছে। এ বৈষম্য কমাতে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন।

তারা আরও বলেন, বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও মজুত থাকা সত্ত্বেও বেকারত্ব, কম মজুরি এবং লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এতে অনেক মানুষ চরম দারিদ্র্যের দিকে ঠেলে পড়ছেন।

সভায় দারিদ্র্য দূরীকরণ এবং স্বাবলম্বী ও টেকসই সমাজ গঠনে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মসংস্থানকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রতিটি পরিবারে পুরুষের পাশাপাশি অন্তত একজন নারীর আয় বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, দারিদ্র্যমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন। আলোচনা সমন্বয় করেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল।

সভায় বক্তব্য দেন বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বাসদ (মার্কসবাদী)-এর জেলা সমন্বয়ক বিটুল তালুকদার, মৈত্রী কৃষক সমিতির সভাপতি মনির আহমেদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু ও জামাল হোসেন বিষাদ, নারী অধিকারকর্মী রওশন আক্তার লাক, অ্যাডভোকেট মিজান তালুকদার এবং তৃণমূল নারী প্রতিনিধি খোদেজা আক্তার ও শিরিন আক্তার।
  বিষয়:   নোয়াখালী  দারিদ্র্য বিমোচন দিবস  সম্পদ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত