শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার, ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাদেশ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড

2026-10-18T14:33:53+06:00
2026-10-18T14:33:53+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার, ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম  
ছবি: যাযাদি
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন। এ লক্ষ্যে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ছয়টি জেলার সীমান্তবর্তী অঞ্চলসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম পরিচালিত হচ্ছে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত ৫৮টি বেইজ ক্যাম্প থেকে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি ৭১টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে বিজিবি। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেছে বাহিনীটি।
  বিষয়:   শারদীয় দুর্গাপূজা  বিজিবি  চুয়াডাঙ্গা সীমান্ত  ঝিনাইদহ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত