শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

ঝিনাইগাতী প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড

2026-10-18T14:20:59+06:00
2026-10-18T14:20:59+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ
ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম  
ছবি: যাযাদি
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত এ অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত তিন ব্যক্তি পালিয়ে যায়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   শেরপুর সীমান্ত  ৩৯ বিজিবি  ভারতীয় মাদক  মাদক পাচার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত