দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শনিবার দিবাগত রাতে ঝাওডাঙ্গা

2026-10-18T14:10:47+06:00
2026-10-18T14:10:47+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বকশীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম  
ছবি: যাযাদি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শনিবার দিবাগত রাতে ঝাওডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উদ্ধার করা মদের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
  বিষয়:   দেওয়ানগঞ্জ  ৩৫ বিজিবি  সীমান্তে অভিযান  জামালপুর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত