নাটোরে বাজারের ব্যাগ থেকে শুটারগান উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমিতে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার

2026-10-18T11:43:26+06:00
2026-10-18T11:43:26+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নাটোরে বাজারের ব্যাগ থেকে শুটারগান উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম  
ছবি-যাযাদি
নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমিতে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে এসআরবি-৫।

শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমি পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ওই
অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, এসআরবি নাটোর ক্যাম্পের একটি দল উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার সংবাদ পায়।

পরে সেখান থেকে ব্যাগটি উদ্ধার করলে তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।



  বিষয়:   নাটোর  বাজার  ব্যাগ  শুটারগান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত