ফেনীর ছাগলনাইয়াতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপন দাবি

ফেনী প্রতিনিধি

সারাদেশ

​ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজাম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তি পন দাবির পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে লুটপাটের গুরুতর অভিযোগ

2026-10-18T13:24:36+06:00
2026-10-18T13:24:36+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফেনীর ছাগলনাইয়াতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপন দাবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম  
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ব্যবসায়ী নিজাম
​ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজাম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে  মুক্তি পন দাবির  পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,গতকাল শনিবার  রাতে  একদল দুর্বৃত্ত ব্যবসায়ী নিজামকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এদিকে অপহরনের  পরপরই একটি চক্র তার দোকানে হানা দিয়ে প্রকাশ্যে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনেরা।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং অপহরনকৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করেছে। 
​দিনদুপুরে এধরনের  ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
  বিষয়:   ফেনী  ছাগলনাইয়া  ব্যবসায়ী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত