ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। সভায় ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন,

2026-10-18T18:40:22+06:00
2026-10-18T18:40:22+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম  
ছবি-যাযাদি
জামালপুরের ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। সভায় ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তাসহ সাংবাদিকদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রোববার (১৮ অক্টোবর) ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ।

সভায় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়মতান্ত্রিক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পদ্ধতিতে সম্পন্ন করা জরুরি। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সভায় ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেওয়া অনুদানের বিষয়েও আলোচনা করেন।

এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ আগামী ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, প্রেসক্লাবের ২৮ জন সম্মানিত সদস্যের অংশগ্রহণে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় ইসলামপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ইসলামপুরে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত