হাসপাতালে কর্মরতরা নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেয়া হবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি।কিন্তু

2026-10-18T18:42:05+06:00
2026-10-18T18:42:05+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হাসপাতালে কর্মরতরা নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেয়া হবে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম  
ছবি-যাযাদি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি।

কিন্তু সকাল সাড়ে আটটা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে তিনি অনেক চিকিৎসক ও নার্সকে সময় মতো আসতে দেখেননি। হাসপাতালে যারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  হাসপাতালের যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করেন তারা নির্দেশনা না মানলে সাসপেন্ড করার অনুরোধ জানান। রোববার সকাল আটটার পরপরই ২৫০ শয্যা নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু আরো বলেন, সরকার কর্তৃক অনুমোদিত নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের । যা ২৫০ বেড হিসেবে এটি চালনা হয়। কিন্তু এখানে জনবল ওষুধ খাবার দেয়া হয় ১০০ জনের।  হাসপাতালে এসে দেখলাম ভর্তি ৯০০ রোগি। এদের মধ্যে মাত্র ১০০ জনের খাবার সরবরাহ করা হচ্ছে। অনেক রোগি খাবারও পায়না এটা দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ জন রোগির চিকিৎসা দেয়া সম্ভব না।

হাসপাতালে বাথরুমগুলো অনেক অপরিষ্কার। সার্বক্ষণিক হাসপাতলের বাথরুম পরিস্কার রাখতে হবে।

সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বলেন, জনবল সংকট উত্তরনে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে  এসব সমস্যার সমাধান হয়ে যাবে। আর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসকসহ সকলকেই উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাসপাতালটির হিসাবরক্ষক সামসুন আরা বলেন, ২০২৩ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করা হলেও জনবল ১০০ শয্যার আছে। প্রতিদিন গড়ে ৭-৮’শ রোগি ভর্তি থাকে বহিঃবিভাগে ১২-১৩’শ রোগি চিকিৎসা নেয়। ফলে বরাদ্ধ যা থাকে তা দিয়ে সঠিক ভাবে পরিচালনা করা যায়না। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য স্টাফরা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত