মৌলভীবাজারে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান : জরিমানা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সারাদেশ

মৌলভীবাজার শহরে সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে আবারও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।রোববার

2026-10-18T20:34:02+06:00
2026-10-18T20:34:02+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মৌলভীবাজারে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান : জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম  
ছবি-যাযাদি
মৌলভীবাজার শহরে সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে আবারও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুজা আহমেদ-এর নেতৃত্বে পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাটস্থ মনু ব্রিজ পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়কের পাশে অবৈধ স্থাপনা, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারার বিধান অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

তবে, উচ্ছেদ অভিযানের পর এর জবর দখলসহ যানজট লাগায় জেলা শহরের স্থানীয় জনসাধারণ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে নানা সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন।  

শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, সড়কের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত