মাদক ও অপরাধ দমনে অগ্রাধিকার, পাকুন্দিয়া থানার নতুন ওসি হেলাল উদ্দিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)।রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে

2026-10-18T20:29:10+06:00
2026-10-18T20:29:10+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদক ও অপরাধ দমনে অগ্রাধিকার, পাকুন্দিয়া থানার নতুন ওসি হেলাল উদ্দিন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম  
ছবি-যাযাদি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)। 

রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। এ সময় সদ্যবিদায়ী ওসি এস এম আরিফুর রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন ওসি হেলাল উদ্দিনের অগ্রাধিকারে রয়েছে উপজেলাকে মাদকমুক্ত রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। দায়িত্ব গ্রহণের পর তিনি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন ১৯৯২ সালের ১ জুন বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে ২০১৭ সালের মে মাসে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। এরপর বিভিন্ন জেলায় থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টাঙ্গাইলের সখীপুর ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পেশাগত দক্ষতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম) অর্জন করেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে অপরাধ দমনে পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি পাকুন্দিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন এই পুলিশ কর্মকর্তা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত